Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 
Saturday April 6, 2024 , 7:21 pm
Print this E-mail this

সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না

সোমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী সোমবার (৮ এপ্রিল) পূর্ণগগ্রাস সূর্যগ্রহণ ঘটবে। আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী  জানিয়েছেন, সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। এটির দৃশ্যমান এলাকা হলো পলিনেশিয়া, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেশিয়া অঞ্চল। সোমবার গ্রহণটি ফ্রান্স পলিনেশিয়ার তুয়ামোতু দ্বীপপুঞ্জের উত্তরপূর্ব অংশ হতে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৯ মিনিট ৫০ সেকেন্ডে শুরু হবে। কুক আইল্যান্ডের ওমোকা সৈকত হতে উত্তরপশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ টা ৮ মিনিট ৫১ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। মেক্সিকোর নাজাস পৌরসভার উত্তর-পশ্চিমাংশে সর্বোচ্চ গ্রহণ হবে বেলা ১১টা ৩৮ মিনিট ৪৩ সেকেন্ডে।আয়ারল্যান্ডের ক্যাসলটাউন হতে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ৩৫ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। পর্তুগিজের সান্তা ক্রুজ দ্বীপ হতে উত্তরপূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে সন্ধ্যা ৬টা বেজে ২৭ মিনিট ৫৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার