Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুস্থ শরীর ও মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই-বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম 
Sunday January 24, 2021 , 10:17 pm
Print this E-mail this

মাদক পরিত্যাগ করে যুব সমাজকে খেলাধুলামুখী হতে বিশেষভাবে আহ্বান জানান ডিআইজি শফিকুল ইসলাম

সুস্থ শরীর ও মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই-বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রেঞ্জ পুলিশ কার্যালয়ের বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর কাশীপুর ডিআইজি কার্যালয় চত্বরে এ খেলাটি অনুষ্ঠিত হয়। সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তৃতাকালে ডিআইজি বলেন, সুস্থ শরীর ও সুস্থ মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই মাদক পরিত্যাগ করে যুব সমাজকে খেলাধুলামুখী হতে বিশেষভাবে আহ্বান জানান তিনি। এর আগে ফাইনাল খেলার উদ্বোধনকালে ডিআইজি শফিকুল ইসলাম নিজেই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন। এর ফলে প্রতিযোগীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুলিশ পরিদর্শক মো: বনি আমিন ও মো: মিরাজ মাহমুদ এবং এএসআই মো: ফয়সাল আহম্মদ ও সাজিদুল ইসলাম মামুন মুখোমুখি হন। তুমুল প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচে দু’জন পুলিশ পরিদর্শক এবং দু’জন এএসআই’র টিম যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের পুরস্কার হিসেবে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন ডিআইজি। এসময় অন্যান্যদের মধ্যে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম