Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে যা বললেন পলক 
Thursday July 18, 2024 , 12:37 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব

সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে যা বললেন পলক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীসহ সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।




Archives

Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’