|
সামনে ঈদ, জাল নোট থেকে সাবধান!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কদিন বাদেই ঈদ। ঈদ মানেই সালামি। আর সালামি নতুন টাকা ছাড়া যেন হয়ই না। নতুন টাকার জন্য তাই ঈদের আগে আলাদা একটা চাহিদা তৈরি হয়। ঈদের সময়ে কেনাকাটাসহ নানা কাজে টাকার লেনদেন বেড়ে যায়। আর এই সময়টাতেই বেড়ে যায় জাল নোটের দৌরাত্ম্যও। জাল নোট থেকে তাই সাবধান থাকাটা জরুরি। কিন্তু জাল নোট চিনবেন কীভাবে? জাল নোট চেনা খুব কঠিন কিছু নয়। একটু সচেতন হলেই এই অহেতুক ঝামেলা থেকে দূরে থাকা যায়। চলুন জেনে নেয়া যাক কী উপায়ে চেনা যাবে জাল নোট।
নতুন নোট : বেশিরভাগ জাল নোট নতুন হয়ে থাকে। সাধারণ কাগজে তৈরি বলে পুরনো হলে এই নোটগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। যা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই নতুন টাকা নেওয়ার আগে ভালো মতো দেখে নিন।
ঝাপসা ছাপা : জালনোটগুলো নতুন আর চকচকে হলেও এর ছাপা অতটা ঝকঝকে হয় না। জালনোট দেখতে খানিকটা ঝাপসা দেখা যায়। এই বিষয়টি একটু খেয়াল করলেই চোখে পড়ে।
ভাঁজ করা যায় : আসল নোটে কখনো ভাঁজ পড়ে না। কিন্তু জাল নোটে কাগজের মতো ভাঁজ পড়ে যায়। হাতে নিয়ে কিছুক্ষণ মুঠো ধরে রাখলে নোটে ভাঁজ পড়ে গেলে বুঝতে হবে এটি জাল নোট।
ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক : আসল নোটে এমন কিছু চিহ্ন আছে যা জাল নোতে কখনোই থাকে না। এর মধ্যে একটি হলো ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখা। নোটটি সোজা করে ধরলে দেখা যাবে এর বাম পাশে উপর থেকে নিচ অবধি একটি সোজা রেখা দেখা যায়। একটু খেয়াল করে দেখলেই সেখানে ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক লেখাটি দেখতে পাওয়া যাবে।
খসখসে : আসল নোট সবসময় খসখসে হয়ে থাকে। আর জাল নোটের বেলায় দেখা যায় সাধারণ কাগজের মতোই মসৃণ।
আল্ট্রা ভায়োলেট লাইট :জাল নোট চেনার সবচেয়ে সহজ উপায় হলো এটি। আসল নোটে আল্ট্রা ভায়োলেট রশ্মি ধরলে নোটের উপর থাকা রেডিয়ামের প্রলেম জ্বলজ্বল করবে। যা নকল নোটে কখনোই করবে না। এছাড়াও জাল নোট সনাক্তের আরও কিছু উপায় আছে। যেমন বঙ্গবন্ধুর জলছাপের ছবি, নিরাপত্তা সুতা ইত্যাদি।
Post Views: ০
|