Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাধারণ মানুষ’ই আমার আপনজন-বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন 
Monday April 8, 2024 , 9:05 pm
Print this E-mail this

ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে, আপনাদেরকে পাশে নিয়ে আমি এগিয়ে যেতে চাই

সাধারণ মানুষ’ই আমার আপনজন-বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন বলেন, আমি ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে থাকার কারণে সাধারণ মানুষের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারি। যেটা মহান আল্লাহ তা’য়ালা আমাকে দিয়েছেন। আপনাদেরকে পাশে নিয়ে আমি এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সোমবার (এপ্রিল ৮) বিকালে বরিশাল সদর উপজেলার চাদঁপুরা ইউনিয়ন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বাজার, লাহারহাট বাজার ও সাহেবেরহাট বাজারে জন-সংযোগকালে এসব কথা বলেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জসিম উদ্দিন। উক্ত জনসংযোগ কালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভন্ন স্তরের জনগন। এদিকে, সাহেবেরহাট বাজারে জনসংযোগকালে স্থানীয় মুসল্লিদের আমন্ত্রনে পাশ্ববর্তী একটি মসজিদে সাধারণ মুসল্লিদের সাথে একই কাতারে বসে ইফতার করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিনের সাথে ইফতার করতে পেরে সাহেবেরহাট বাজারের ব্যাবসায়ীরা আবেগ আপ্লুত হয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। শফিকুল ইসলাম নামের এক মুসল্লি জানান, আমরা জসিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। তার মধ্যে কোন অহংকার নেই। এমন মানুষকেই আমরা বরিশাল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং