Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক বিপ্লব’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে বাউফল সাংবাদিক ইউনিয়ন’র মানববন্ধন 
Friday June 14, 2019 , 10:24 am
Print this E-mail this

সাংবাদিক বিপ্লব’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে বাউফল সাংবাদিক ইউনিয়ন’র মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি ও সাগরকণ্যার সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেন বাউফল সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের প্রধান সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এইচ এম বাবলু, সদস্য সচিব শিবলী সাদেক, সদস্য এম এ হান্নান, মাহমুদ হাসান রুবেল প্রমুখ। এসময় বক্ত্যরা সাংবাদিক বিপ্লবের উপর হামলার ত্রীব নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানায়। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, তৃতীয়মাত্রার বাউফল প্রতিনিধি রিয়াজ আহম্মেদ, দেশজনপদের বাউফল প্রতিনিধি মো: ইকবাল হোসেন, দিন প্রতিদিনের বাউফল প্রতিনিধি ফিরোজ আহম্মেদ ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার (১০ জুন) সাংবাদিক বিপ্লবের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং