Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুর দোষ স্বীকার 
Friday June 23, 2023 , 9:45 pm
Print this E-mail this

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুর দোষ স্বীকার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠনোর আদেশ দেন আদালত। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে আদালতের শুনানি শেষে এ তথ্য জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাড. ইউসুফ আলী। দুপুরে জামালপুরের বকশিগঞ্জ আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হয় বাবুকে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদিপক্ষের আইনজীবী অ্যাড. ইউসুফ আলী বলেন, ৫ দিনের রিমান্ড শেষে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ শুনানির পর আসামি মাহমুদুল আলম বাবু বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বীকারোক্তিতে বাবু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রসঙ্গত, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মূল আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।  গত ১৮ জুন প্রধান আসামি বাবুসহ ১৩ জনকেই আদালতে তোলা হলে বাবুর ৫ দিন, ৬ আসামির ৪ দিন এবং অন্য ৬ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা