Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাংবাদিকদের ওপর হামলার নিন্দা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর 
Monday August 5, 2024 , 5:01 am
Print this E-mail this

সরকার পতনের এক দফা দাবিতে চলমান অন্দোলনে হামলার ঘটনায় নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার পতনের এক দফা দাবিতে চলমান অন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ‘আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আন্দোলনকে সর্বজনীন করতে তাদের নিরবচ্ছিন্ন পেশাদারত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, কিছু অতি উৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সম্প্রচার ও পেশাদারত্বকে বিঘ্নিত করেছে। তাদের ওপর আক্রমণ করেছে। এ ঘটনার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানান। হাসনাত আরও লেখেন, ‘আমাদের আন্দোলনের এক দফা বাস্তবায়ন করতে গণমাধ্যমের সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন অপরিহার্য ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও পেশাদারত্বের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের আন্দোলনের অগ্রগতি নিশ্চিত করবে। আমরা আহ্বান করছি, সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতা বজায় থাকবে।’




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট