Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সহপাঠীদের আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, ববি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ 
Thursday March 5, 2026 , 9:11 am
Print this E-mail this

যৌন নিপীড়নবিরোধী সেলকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে

সহপাঠীদের আপত্তিকর ছবি-ভিডিও ধারণ, ববি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী সহপাঠীদের অনুমতি ছাড়া আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রসায়ন বিভাগের শিক্ষার্থী তুর্য্য প্রিনাম বাড়ৈকে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (মার্চ ৪) বিকেলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় তাকে সোপর্দ করা হয়। বন্দর থানার ওসি ইসমাইল হোসেন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার কথা জানিয়েছে। এজাহার পেলে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে। তুর্য্য রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। অভিযোগ অনুযায়ী-তিনি দীর্ঘদিন ধরে নারী সহপাঠীদের ব্যক্তিগত ছবি সংরক্ষণ করতেন এবং এআই ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করেছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানাচ্ছেন, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে, যা তাদের মানসিক নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছে। ঘটনার পর শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর মানববন্ধন ও বিক্ষোভ করেন। প্রক্টর কার্যালয়ে নারী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আলাদা দুটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তুর্য্যের শাস্তির দাবি করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, তুর্য্যের একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। যৌন নিপীড়নবিরোধী সেলকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। পুলিশ তদন্ত করবে সে ছবিগুলো অনলাইনে দিয়েছে কিনা এবং কোন গ্রুপের সঙ্গে যুক্ত ছিল।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার