Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত আসেনি : ডিবি প্রধান হারুন 
Tuesday July 30, 2024 , 3:39 pm
Print this E-mail this

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে

সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত আসেনি : ডিবি প্রধান হারুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) হেফাজতে রয়েছে। তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবির হেফাজতে থাকারা হলেন-মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নানা মহল থেকে পুলিশকে বলা হচ্ছে এ সমন্বয়কদের যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু ডিবি দাবি করেছে, এমন কোনো সিদ্ধান্ত আসেনি। সেটিই মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। হারুন বলেন, ‘কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ছাড়ার সিদ্ধান্ত এখনো আসেনি।’ এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে অন্য যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আল্টিমেটাম দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক