Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কাউখালীতে ফেরিঘাট রক্ষায় জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন কাজের উদ্বোধন 
Saturday May 2, 2026 , 12:07 pm
Print this E-mail this

উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি

কাউখালীতে ফেরিঘাট রক্ষায় জিও ব্যাগ ও জিও টিউব স্থাপন কাজের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ী ফেরিঘাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপনের কাজ শুরু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায়  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। উপজেলার সন্ধ্যা নদী ও গাপখান চ্যানেলের সংযোগস্থলে অবস্থিত আমরাজুড়ী ফেরিঘাটে দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙন চলছিল। এতে আমরাজুড়ী ফেরিঘাটের নদীর দুই পাড়ে বাজার, বহু দোকানপাট, মসজিদ ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এছাড়াও আরো অনেক দোকানপাট বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছিল। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রীর নজরে আসলে তিনি  সরেজমিন পরিদর্শনের পর পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করেন। পরবর্তীতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ১ কোটি ৭১ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে অর্থ বরাদ্দ দেয় এবং এরপরে এই কাজের উদ্বোধন করা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, দীর্ঘদিন ধরে ফেরিঘাটের উভয় প্রান্তে ভাঙন চললেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের ভয়াবহতা ঠেকাতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিজুর রহমান,  উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার,স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ  ও সাধারণ সম্পাদক রাকিব তালুকদার  সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে প্রতিমন্ত্রী শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত একটি সেতুর উদ্বোধন করেন। পরে সন্ধ্যা ৭টায় পহেলা মে উপলক্ষে আয়োজিত শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা