Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠালো সেন্ট্রাল হসপিটাল 
Thursday June 22, 2023 , 12:03 pm
Print this E-mail this

সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে-ডা. সংযুক্তা সাহা

সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠালো সেন্ট্রাল হসপিটাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার দেওয়া বক্তব্য সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে আইনি নোটিশ দিয়েছে সেন্ট্রাল হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ জুন) এ তথ্য জানিয়ে হসপিটালটির আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল বলেন, গত মঙ্গলবার (২০ জুন) ডা. সংযুক্তা সাহা এক সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হসপিটাল নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে বুধবার (২১ জুন) তাকে রেজিস্ট্রি ডাকযোগে ও ই-মেইলে আইনি নোটিশ পাঠিয়েছি। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার পরীবাগে নিজ বাসায় সেন্ট্রাল হসপিটাল, রোগী আঁখি ও তাঁর সন্তানের মৃত্যু ও তাকে নিয়ে করা মিথ্যাচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন ডা. সংযুক্তা সাহা। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সেন্ট্রাল হসপিটাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। গাইনি এ চিকিৎসক বলেন, বিশ্বাস করেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি। আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুইবার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীকে গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না। আঁখি যখন হাসপাতালে আসেন, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। সব মিথ্যা। আঁখি ও তাঁর সন্তানের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমি তাঁদের জন্য শোক প্রকাশ করছি। তাঁদের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি। নবজাতকের বাবা মো. ইয়াকুব আলী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই অবহেলাজনিত মৃত্যু কাম্য নয়। আসুন আমরা এই সমস্যাটি এড়িয়ে না গিয়ে প্রকৃত দোষীকে খুঁজে বের করি। যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন। এটা কার স্বার্থে? আমি যদি অপারেশনে না করি; যদি নাই থাকি তাহলে রোগী ভর্তি করালেন কোন আক্কেলে? এটা অবশ্যই একটা বে-আইনি ব্যবস্থা। আমি সবাইকে আহ্বান জানাব আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান।সংযুক্তা আরও বলেন, স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে এবং নিজেদের দোষ আড়াল করার জন্য সব রকম পন্থা অবলম্বন করছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তাদেরকে খুঁজে বের করা উচিত। আমিও একজন সন্তানের মা, আমি একজন চিকিৎসক। আমি এদেশেরই লোক। দেশ এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেখান থেকেই আমি মিডিয়ার সামনে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা