Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংখ্যালঘুদের হামলা নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 
Thursday August 12, 2021 , 10:51 pm
Print this E-mail this

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি

সংখ্যালঘুদের হামলা নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের চারটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর, পটুয়াখালীর কলাপাড়া রাখাইন পল্লীতে হামলা নির্যাতন ও মৌলভীবাজারের কুলাউড়া সহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতন ঘটনার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পিরোজপুর কাউখালী কেন্দ্রীয় আখড়া বাড়ী সম্মুখ সড়কে ১১ আগষ্ট বিকাল চারটায় আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সুব্রত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, উপজেলা পূজা পরিষদ ও ঐক্য পরিষদের উপদেষ্টা মহেন্দ্রনাথ ব্যাপারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কিরণ চন্দ্র হালদার, ইন্দ্রজিৎ পাল, কার্যনির্বাহী সদস্য বিপ্লব চন্দ্র কুন্ডু, মতুয়া আশ্রমের যুগ্ম সম্পাদক রিপন শিকদার, যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ ও ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক হৃদয় দে প্রমুখ। এছাড়া মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন  কাউখালী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ মিল্টন ও আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম। মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী শতাধিক লোক অংশ নেয়। মানববন্ধন সমাবেশ থেকে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাসহ সারা দেশে সংঘটিত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ঘটনার সুষ্ঠু বিচারের স্বার্থে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক