Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শেখ হাসিনা-তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ 
Friday August 23, 2024 , 7:57 pm
Print this E-mail this

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ

শেখ হাসিনা-তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নগর স্বেচ্ছাসেবক দল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। শুক্রবার (আগস্ট ২৩) বিকেলে বরিশাল নগরের সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো: আনোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা দেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু। এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ ঘটনায় জড়িত শেখ হাসিনাসহ সবাইকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বক্তারা।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু : সিটি প্রশাসকের শোক
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক