Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা 
Thursday January 4, 2024 , 4:10 pm
Print this E-mail this

নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে শুক্র ও শনিবার (৫ ও ৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন সচিবালয় চাহিদার প্রক্ষিতে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করবে। এসব লেনদেনের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা আগামী শুক্রবার ও শনিবার  সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে। তবে যেসব কর্মকর্তা/কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার