Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব 
Sunday January 19, 2020 , 1:11 pm
Print this E-mail this

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এ তো অন্য আরেক রকম ভালোবাসা। অসহায় মানুষদের প্রতি অন্য রকম একটা টান। এই শীতে এমন বহু মানুষ আছেন, যারা কিনা একটা কম্বল কিংবা শীতবস্ত্রের অভাবে ফুটপাতে নিদারুণ কষ্টে রাতের পর রাত কাটান। হয়তো এমন অনেকে আছেন, চাইলে পারেন মানবতার হাত বাড়িয়ে দিতে। তাদের এক টুকরো শীতের কাপড় দিয়ে সাহায্য করতে। তবে কেউ করুক বা না-ই করুক সাকিব আল হাসান ঠিকই করেছেন। সম্প্রতি রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন দেশসেরা এই অলরাউন্ডার, নেন তাদের খোঁজ-খবর। সাকিবের এই উদ্যোগকে এরিমধ্যে অনেকে স্বাগত জানিয়েছে। প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট। ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকে




Archives
Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ