Current Bangladesh Time
শনিবার আগস্ট ২৯, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা 
Sunday January 19, 2025 , 7:21 pm
Print this E-mail this

প্রধান উপদেষ্টার সঙ্গে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের বৈঠক

শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্তবোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে দেয় কমিশন। এমনকি ছয় বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগির আয়নাঘর পরিদর্শনে যাবো।’




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট