Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৪, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়া সামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী 
Monday July 13, 2026 , 3:39 pm
Print this E-mail this

এমন কাজের প্রশংসা করে অনেকেরই সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট

শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়া সামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ওপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল। এটি দেখে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া ও পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর এমন কাজের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী এমন কাজে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং খেলাধুলার প্রতি আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান। পরে এক শিক্ষার্থী সেলফি তোলার কথা বললে প্রধানমন্ত্রী নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এ কে আজাদ বলেন, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য এক অকল্পনীয় ও অবিস্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়াসামগ্রী উপহার নেওয়া এবং সেলফি তোলার অভিজ্ঞতা তারা কোনোদিন ভুলবে না।




Archives
Image
বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
Image
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি
Image
দুর্গম ও ঘন জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
Image
আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
Image
শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়া সামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী