Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শামীমা সুলতানার একটি কবিতা 
Saturday April 6, 2019 , 12:19 pm
Print this E-mail this

শামীমা সুলতানার একটি কবিতা


স্মৃতির জানালা

    শামীমা সুলতানা 

হৃদয়টা আজ হয়েছে বড্ড ভার স্মৃতির জানালা গুলো হচ্ছে অবাধ্য

খুলে যাচ্ছে বারবার বহুবার।

স্মৃতির লেলিহান শিখা করছে আমায় দগ্ধ

কি যন্ত্রনা কি করুন আমার আত্ম চিৎকার

ভেদ করেনি তাও কারো কর্ন প্রান্তর।

আজ অবাধ্য জানালাকে আমি করবো বাধ্য স্মৃতির দোরে সেটে দিবো খিল আর হবোনা দগ্ধ।

আমার হৃদয় ভেঙ্গে করেছো শত টুকরো, তবুও নিজে হওনি স্তব্ধ।

আমি করবোনা আর নিজের গতিরোধ আমিও নিবো এবার ষোলো আনা শোধ।

পাষাণের বুকে আর বাধবোনা ঘর, আসে আসুক যতো ঝড়।

আমি আর মানবোনা কিছুতেই হার একাকিত্বের যন্ত্রনা হোক যতই প্রখর।

যানিতো শূন্যতার চারিদিকে অথৈ আঁধার তবুও অন্যায় অবিচার থেকে নিবোনা আলো ধার।

স্মৃতিরা বড়ো বেপরোয়া, শাসন বারন কিছুই নাহি মানে।

আমার বুকে আজ হয়েছে কতটা ক্ষরন, সেকি কেউ জানে?

ফেলে আসা সেই স্মৃতি গুলো বার বার পিছুটানে তখনি মনে হয় ছুটে যাচ্ছি ওই শ্মশানে

যেখানে পুড়ে ছাই হয় মানুষের অবশিষ্ট বেঁচে আছি সবার মাঝে মনে হয় উচ্ছিষ্ট।

ভাবতে চাইনা সেই করুন অতীতের কাহিনী ফুলে ফুলে সাঁজাতে চাই আমার জীবন রাগিণী।

বরিশাল মুক্তখবর.কম পরিবারের পক্ষ থেকে শামীমা সুলতানাকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর অভিন্দন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা