Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » শহীদ মিনার এলাকায় সংঘর্ষ, ঢাবির চার সহকারী প্রক্টর আহত 
Tuesday July 16, 2024 , 5:11 pm
Print this E-mail this

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

শহীদ মিনার এলাকায় সংঘর্ষ, ঢাবির চার সহকারী প্রক্টর আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এ সময় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর অধ্যাপক আব্দুল মুহিতসহ অন্তত চার শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি বুয়েট, মেডিক্যাল ও আশপাশের কলেজগুলো থেকেও শিক্ষার্থীরা আসেন। আন্দোলনকারীরা শহীদ মিনারের আশপাশ এলাকা অবরোধ করে রেখেছেন। এদিকে শহীদ মিনার অঞ্চলে দফায় দফায় সংঘর্ষ তৈরি হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগ কিছু অনুপ্রবেশকারীকে আমাদের আন্দোলনে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের ছবি ও ভিডিও ছাত্রলীগের কাছে পৌঁছে দিচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার অভিযোগ করে তাদের ওপর দফায় দফায় হামলা করা হচ্ছে।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে
Image
বরিশাল নগরীর চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমনসহ আটক ৩