Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রোবেদ আমিনের পরিবর্তন, স্বাস্থ্যের নতুন ডিজি নাজমুল হোসেন 
Thursday September 12, 2024 , 6:41 pm
Print this E-mail this

চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক তিনি

রোবেদ আমিনের পরিবর্তন, স্বাস্থ্যের নতুন ডিজি নাজমুল হোসেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক। এর আগে মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দেওয়া হলেও তিনি আন্দোলনের মুখে অফিস করতে পারেননি। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এটি জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। গত ১৮ আগস্ট ডা. রোবেদ আমিনকে মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীদের একাংশের বাধার মুখে তিনি অফিসে ঢুকতে পারেননি। যদিও নিয়মিতই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখা যায়।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট