Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিয়াজ হত্যা মামলার প্রধান আসামি কুয়াকাটা থেকে গ্রেপ্তার 
Sunday May 24, 2026 , 9:47 pm
Print this E-mail this

জেলহাজতে প্রেরণ, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

রিয়াজ হত্যা মামলার প্রধান আসামি কুয়াকাটা থেকে গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় দায়ের হওয়া রিয়াজ হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি শহিদ হাওলাদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ৩১ মার্চ দুপুরে কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় রিয়াজ হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শহিদ হাওলাদার, খোকন হাওলাদার ও জাহিদ হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে রিয়াজ হাওলাদারকে মারধর করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্বজনরা তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শহিদ হাওলাদার (৩২), খোকন হাওলাদার (৪০) ও জাহিদ হাওলাদারকে আসামি করা হয়। পুলিশ জানায়, আটক শহিদ হাওলাদার স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি সালাউদ্দিন রিপনের অনুসারী হিসেবে রাজনীতি করতেন বলে এলাকায় পরিচিত। কাউনিয়া থানার এসআই মোঃ শাওন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা এলাকা থেকে হত্যা মামলার এক নম্বর আসামি শহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম