Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫ 
Thursday April 4, 2024 , 8:01 am
Print this E-mail this

পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টায় তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। এসময় বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে, ডাকাতরা আনসার সদস্যদের ওপরও হামলা করে। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার