Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজনৈতিক দলগুলোকে সংযম দেখানোর আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের 
Wednesday November 1, 2023 , 6:10 pm
Print this E-mail this

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক

রাজনৈতিক দলগুলোকে সংযম দেখানোর আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান তিনি। বৈঠকের বিষয়ে এক্সে এক পোস্টে ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। পোস্টে বলা হয়, যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা