Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার 
Monday July 29, 2024 , 5:25 pm
Print this E-mail this

কর্মসূচি প্রত্যাহারকে অস্বীকৃতি জানিয়ে আরেক অংশের বিক্ষোভ

রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যান্য জায়গায়ও বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।সোমবার (২৯ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ঢাকার মিরপুর, জাতীয় প্রেস ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শিল্পকলা একাডেমি, শাহবাগ, নীলক্ষেত এবং উত্তরা এলাকায় টহলরত বিজিবির কর্মকর্তারা তাদের টহল জোরদার করেছেন। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল জোরদার করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর একাংশ তাদের সব কর্মসূচি প্রত্যাহারকে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আরেক অংশ। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার অন্তত ছয় জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। দুপুরে রাজধানীর ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডি-১ নম্বর রোড, ধানইন্ড-২ নম্বর রোড, নিউ মার্কেটের সামনে ও বাড্ডায় স্বল্প সময়ের জন্য বিক্ষোভকারীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় এসব এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে সড়কে যানজট শুরু হয়। এসব এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার