Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর মোহাম্মদপুরের বিসমিল্লাহ বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা 
Friday December 20, 2019 , 7:24 pm
Print this E-mail this

রাজধানীর মোহাম্মদপুরের বিসমিল্লাহ বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রান্না করার সময় বাবুর্চিদের মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস না থাকা, নোংরা পরিবেশ এবং খাবারে অনুমোদনহীন রঙ ব্যবহার করার কারণে রাজধানীর এক হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এসময় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে এ জরিমানা করেন, বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

Fine-(3)

বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসে মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেন, হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা। অনুমোদনহীন রঙ দিয়ে তৈরি করছে রকমারি খাবার। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে খোলা অবস্থায় রান্না করা খাবার রেখে দিয়েছে। রেফ্রিজারেটরের ভেতরও খুব নোংরা। বাবুর্চিদের মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস ছিল না। ওই অবস্থায় রান্না করতে দেখা যায়। এসব অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় হোটেলটিকে।

Fine-(3)

হোটেলটিতে অভিযানের পাশাপাশি টাউন হল বাজারে বিভিন্ন মাছ-মাংস থেকে নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। তবে সংগৃহীত নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

সূত্র : জাগো নিউজ




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার