Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর মহাখালীতে বহুতল ভবনে আগুন 
Thursday October 26, 2023 , 7:07 pm
Print this E-mail this

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে বহুতল ভবনে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ভবনটিতে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করছেন। তবে এ পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, মহাখালীতে খাজা ভবনের ১৩ তলায় আগুনে বেশ কয়েকজন আটকে পড়েছেন। তাদের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করছেন। তবে এই পর্যন্ত কত জনকে উদ্ধার করা হয়েছে, সেটা এখনো বলা যাচ্ছে না। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ জানান, মহাখালীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে বেশ কয়েকজন আটকে পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের নামানোর চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করছেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আগুন লাগা ভবন থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর সংবাদ পাইনি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী এলাকার খাজা টাওয়ারে আগুন লাগে। ১৪ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর আমতলী থেকে গুলশান-১ নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা