Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার র‍্যাবের 
Friday August 11, 2023 , 7:01 pm
Print this E-mail this

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকল্পে

রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার র‍্যাবের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। শুক্রবার (১১ আগস্ট) র‍্যাব-২’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় র‍্যাব-২’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশব্যাপী নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি বলেন, র‍্যাব-২’র আওতাধীন মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়।এসব এলাকায় নিরাপত্তা জোরদার করণে র‍্যাব-২’র অধিনায়ক বিভিন্ন এলাকায় টহলটিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতেও র‍্যাব-২’র আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা