Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 
Saturday October 23, 2021 , 10:50 pm
Print this E-mail this

আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক। রাফি আল ফারুক বলেন, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট। তিনি আরও বলেন, সাততলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।




Archives

Image
উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল
Image
ঘুরে দাঁড়িয়েছে বরিশাল শেবাচিম, কমেছে সিন্ডিকেট : বেড়েছে সেবার পরিধি
Image
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য
Image
তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি
Image
বরিশালসহ ৫ জেলায় পুকুর ভরাট ও দখল রোধে ডিসিদের আইনি নোটিস