Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত 
Saturday July 1, 2023 , 11:09 am
Print this E-mail this

ছিনতাইকারীর ছুরিকাঘাত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) ভোরে তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, ভোর ৪টা ১৬ মিনিটে সেজান পয়েন্টের সামনে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ছুরিকাঘাতে মারা গেছেন। তবে ছিনতাইকারীর ছুরিকাঘাত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহত হওয়ার খবর শুনেছি। ছিনতাইকারীদের ছুরিকাঘাত না কি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা