Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৮, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট 
Friday May 8, 2026 , 7:51 pm
Print this E-mail this

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কদমতলীর একটি ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি