Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, জরিমানা ৩১ লাখ 
Friday August 25, 2023 , 11:01 am
Print this E-mail this

র‌্যাবের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে

রাজধানীতে নকল বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, জরিমানা ৩১ লাখ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানান। এনায়েত কবীর জানান, বুধবার সকাল ১০টা থেকে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাবের একটি দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ভেজাল ভোজ্যতেল জব্দ ও ধ্বংস করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা