Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুবদল সম্পাদকের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ 
Thursday March 9, 2023 , 5:12 pm
Print this E-mail this

আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদে

যুবদল সম্পাদকের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (মার্চ ৯) বেলা ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-কেন্দ্রীয় যুবদলের (বরিশাল বিভাগীয়) সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিকলু, বরিশাল মহানগর যুবদলের সহ-সভাপতি মাসুদ ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মামুনের সঞ্চলনায় এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, মহানগর যুবদল নেতা নুরুল আলম কয়েস, শহিদুল হাসান আনিস, তৌহিদুজ্জামান, কোতোয়ালি যুবদলের সভাপতি উজ্জ্বল ও সদস্য সচিব হায়দার আলী। এ সময় নেতা-কর্মীরা অবিলম্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর তা না হলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাববেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।  যা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক