Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার 
Saturday December 16, 2023 , 11:37 am
Print this E-mail this

মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনকেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের বিজয় প্রত্যাশা করেন। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবে। শুধু তাই নয় দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার