|
ক্রীড়া প্রতিযোগীতা, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরের কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। এ উপলক্ষে শনিবার (মার্চ ২৬) সকালে ৩১ বার তোপধ্বনী শেষে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন-কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। পরে সকাল ৮ টায় কাউখালী সরকারী বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ও ওসি বনি আমিন। এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস সদস্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে-ক্রীড়া প্রতিযোগীতা, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Post Views: ০
|
|