Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেয়াদোত্তীর্ণ হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা 
Saturday January 22, 2022 , 3:06 pm
Print this E-mail this

একইসঙ্গে বিলুপ্ত কমিটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেয়াদোত্তীর্ণ হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে বিলুপ্ত কমিটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধাণর সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি অবগত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি আওলাদ খান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহাদাৎ হোসেন এবং কেন্দ্রীয় সদস্য আলী হোসেন আলমের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা