Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেয়াদোত্তীর্ণ ববি ছাত্রদলের কমিটি বাতিল, শিগগিরই নতুন কমিটি 
Tuesday October 8, 2024 , 10:04 am
Print this E-mail this

যদিও বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি নিষিদ্ধ রয়েছে

মেয়াদোত্তীর্ণ ববি ছাত্রদলের কমিটি বাতিল, শিগগিরই নতুন কমিটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।সঙ্গে সঙ্গে এ দুটি ইউনিটে নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে। যদিও বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি নিষিদ্ধ রয়েছে। মঙ্গলবার (অক্টোবর ৮) রাত ১২টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০২১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও ৫ আগস্ট সরকার পতনের আগে ছাত্র সংগঠনটি ক্যাম্পাসে তেমনভাবে সক্রিয় হতে পারেনি ছাত্রলীগের কারণে। আর আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্ষ দখল, ছাত্রলীগকে প্রশ্রয়সহ বেশ কিছু কাজ নিয়ে প্রশ্ন ওঠে ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্ব দেওয়াকারীদের বিরুদ্ধে। যদিও ছাত্রদলের বেশিরভাগ কর্মীরা মনে করছেন, বিলুপ্ত কমিটির সভাপতি-সম্পাদক সফলতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করেছেন। এদিকে কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি রেজা শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন-যেখানে তিনি উল্লেখ করেছেন ‘দীর্ঘ আট বছর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। হয়তো কিছু সফলতা ছিল, অনেক ব্যর্থতা ছিল। প্রাণের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জন্য শুভ কামনা। কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল রাখবে এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সব সহযোদ্ধাদের’। উল্লেখ্য, ২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম কমিটি গঠিত হয়। যেখানে রেজা শরিফকে সভাপতি করে আংশিক কমিটি প্রকাশ করা হয়। পূণরায় ২০২১ সালে রেজা শরিফ ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং