Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুখে কালো কাপড় বেধে বরিশালে নারীদের মৌন মিছিল 
Thursday February 5, 2026 , 6:16 pm
Print this E-mail this

কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য অত্যন্ত নিন্দাজনক

মুখে কালো কাপড় বেধে বরিশালে নারীদের মৌন মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কর্মজীবী নারীদের বিরুদ্ধে কটুক্তি করায় বরিশালে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করছে মহিলা পরিষদ। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ৫) সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড থেকে এ মৌন মিছিল বের করা হয়। এর আগে মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক নেতাদের কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য অত্যন্ত নিন্দাজনক। তার এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে যারা এই বক্তব্য দিয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয়। পরে মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ অন্যান্যরা।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার