Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছনার ঘটনায় ৫ জন গ্রেপ্তার 
Tuesday December 24, 2024 , 6:39 pm
Print this E-mail this

তাকে লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছনার ঘটনায় ৫ জন গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান। গ্রেপ্তাররা হলেন-চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার, সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার, এছহাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া, নাঙ্গলকোটের রায়কোট গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ এবং চাঁদপুর সদরের মাইশদী গ্রামের জাকির হোসেনের ছেলে আবদুল্লাহ সাজ্জাদ। ওসি বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। যদিও এ ঘটনায় আব্দুল হাই কানু কোনো মামলা করেননি বলে জানান ওসি। সম্প্রতি আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, আব্দুল হাই কানু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি, এছাড়া আরও কিছু মামলা আছে তার নামে। তাকে লাঞ্ছনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন