Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিনতি – কামরুন নাহার মুন্নী 
Tuesday March 31, 2020 , 8:13 pm
Print this E-mail this

মিনতি – কামরুন নাহার মুন্নী


মিনতি – কামরুন নাহার মুন্নী

করোনার কারাগারে বন্দী সবাই
কত জন গেল চলে, কোন ঠাঁই নাই।
মরলে কাঁদে না কেউ, পায় না জানাজা,
রোগ তো নয় যে শুধু, কঠিন সাজা।
যায় না তো কাছে কেউ, নেয় না খবর,
করোনার গ্রাস মানে জ্যান্ত কবর।
সেরে ওঠে এমনটা খুব বেশি নয়,
যমদূত করোনার হয় শুধু জয়।
যন্ত্রণা সয়ে যেতে হয় একাকী,
বোঝা যায় জীবনটা কত যে ফাঁকি!
চেনামুখ হয়ে যায় বড়ো অচেনা!
যাদের এখনো আছে জীবনের দেনা।
সৎকার, শেষ কাজ হয় না তো কিছু,
নিষ্ঠুর পরিণতি ধরে তার পিছু।
হিন্দু, মুসলমান – আছে জাতি যতো
করোনার পরিণাম হয় একই মতো।
পাখিরা বেড়ায় উড়ে, উড়ছে ফানুস
ঘরে, ঘরে বন্দী হায় সকল মানুষ!
গরীবের পেটে ক্ষুধা, নেই রোজগার,
বাড়ছে অভাব তার, পায় না আহার!
কখন কী হয়ে যায়, যায় না তো বলা,
রীতিনীতি মেনে তাই সাবধানে চলা।
তবু থাকে মনে ভয়, কী জানি কখন!
অকালে ঘনিয়ে আসে নিঠুর মরণ।
যদি না কথা হয় সাথে, আর কখনো,
না বলার ব্যথাটুকু থাকবে জেনো।
ভালো থেকো প্রিয়জন বন্ধু আমার!
সবার সাথেই থেকো হয়ে একাকার।
ক্ষমা করে দিও সবে, ছিল যতো ঋণ
জানি দেখা হবে না তো বিদায়ের দিন!
দয়াময় দূর করো এই অভিশাপ,
বাঁচাও মানবজাতি, করে দাও মাফ।

সূত্র : 




Archives

Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ