Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মালিক সমিতির দ্বন্দ্বে পিরোজপুর, ঝালকাঠি ও খুলনা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে ১০ দিনের বেশি সময় ধরে বাস চলাচল বন্ধ 
Saturday July 6, 2019 , 9:45 am
Print this E-mail this

মালিক সমিতির দ্বন্দ্বে পিরোজপুর, ঝালকাঠি ও খুলনা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে ১০ দিনের বেশি সময় ধরে বাস চলাচল বন্ধ


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুর, ঝালকাঠি ও খুলনা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে ১০ দিনের বেশি সময় ধরে বাস চলাচল বন্ধ। এই রুটের বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে চলছে এই অচলাবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রশাসনের তরফ থেকে চলমান অচলাবস্থা নিরসনে কোনও পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ যাত্রীদের। অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র গত ১৫ই জুন বরিশালে এক চালককে মারধর করা হয়। এর জেরে বন্ধ হয়ে যায় বরিশাল থেকে পিরোজপুর, ঝালকাঠি ও খুলনায় বাস চলাচল। বাসে পিরোজপুর থেকে বরিশাল যাতায়াত করা গেলেও, গাড়ি পরিবর্তন করতে হচ্ছে ৪-৫ বার। এছাড়া, ট্রলারে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হচ্ছে প্রমত্তা কঁচা নদী। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায়, কুমিরমারা-বেকুটিয়া রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গাড়ি না থাকায়, নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই-তিন ঘণ্টা দেরিতে ছাড়ছে ফেরি। চলাচল স্বাভাবিক করতে বাস মালিক সমিতির সাথে আলোচনা চলছে বলে জানান পিরোজপুরের নেতারা। এই অচল অবস্থাকে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা কামিয়ে নিচ্ছে সিএনজি রিক্সাচলকরা। যাত্রীদের আশা, শিগগিরই এই অচল অবস্থা কেটে যাবে, স্বাভাবিত হবে বাস চলাচল।    




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে