Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপর কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা 
Friday May 29, 2020 , 10:46 am
Print this E-mail this

করোনা পরিস্থিতিতে গৃহবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতেই বাড়ি বাড়ি নিজেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি

মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপর কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা


মো: সজিব হোসেন ফরাজী : করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় আর দুস্থ মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার (২৯ মে) ছুটির দিনেও কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকা নিয়ে চাল ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপর কাউখালীর ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী শুক্রবার সকালে (২৯মে) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা, জোলাগাতী, ফলইবুনিয়া এবং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামে গ্রামে সেবার নৌকায় ঘুরে নিজের হাতে দুস্থ, অসহায় আর হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পিরোজপর কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সিকদার মো: দেলোয়ার হোসেন সহ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা বলেন, করোনা পরিস্থিতিতে গৃহবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতেই বাড়ি বাড়ি নিজেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। ত্রাণ সামগ্রী উপজেলার সর্বত্র পৌঁছাতে দিনরাত নিরলসভবে কাজ করে যাচ্ছেন এই মানুষটি।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা