Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদকের টাকার জন্য ঘরে আগুন 
Sunday March 8, 2026 , 7:07 pm
Print this E-mail this

যুবককে বেঁধে পুলিশে দিলো এলাকাবাসী

মাদকের টাকার জন্য ঘরে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার দাবিতে নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রায় বিশু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (মার্চ ৮) দুপুরে শহরতলীর আউড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ ওই এলাকার অতুল রায়ের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তার অত্যাচারে টিকতে না পেরে মা, স্ত্রী ও সন্তান বাড়ি ছেড়ে ঢাকা চলে যেতে বাধ্য হন। রোববার সকালে টাকার দাবিতে আবারও পরিবারের সঙ্গে কলহ শুরু করেন তিনি। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের ঘরেই আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা বিশ্বজিৎকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী জানিয়েছে, ওই যুবক মাদকাসক্ত এবং নিজের ঘরেই আগুন দিয়েছেন। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এটি তার বাবার ঘর হওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ