Current Bangladesh Time
বুধবার জুলাই ২৯, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদকের কুফল সবাইকে জানাতে হবে-বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার 
Thursday December 26, 2019 , 2:00 pm
Print this E-mail this

মাদকের কুফল সবাইকে জানাতে হবে-বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মাদক এমন বিষ বাষ্প যা গোটা দেশকে পশ্চাতে টেনে নেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে চেতনায় আমরা এ দেশ স্বাধীন করেছি। সেই মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা সামাজিক আন্দোলনের দ্বারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুয়াকাটা সমুদ্র সৈকত র‍্যাবের আয়োজিত মাদক বিরোধী বিশেষ ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, এই ম্যারাথন দৌড় সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে নতুন মাত্রা হিসেবে কাজ করবে। সমাজের এই অন্যতম ক্ষত দূর করতে একাত্তরের মতো প্রত্যেক ঘরে ঘরে দূর্গ তৈরির মাধ্যমে মাদক নির্মূল অভিযানে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে ও মাদকের কুফল সবাইকে জানাতে হবে।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম