Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভ্যাকসিন ও সিরিঞ্জ সংকট : পিরোজপুরের কাউখালীতে শিশুদের টিকা কার্যক্রম বন্ধ 
Tuesday October 18, 2022 , 10:18 pm
Print this E-mail this

জানা গেছে, আগামী রোববার থেকে পূণরায় শিশুদের এই টিকাদান কার্যক্রম শুরু হবে

ভ্যাকসিন ও সিরিঞ্জ সংকট : পিরোজপুরের কাউখালীতে শিশুদের টিকা কার্যক্রম বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভ্যাকসিন ও সিরিঞ্জ সংকটের কারণে পিরোজপুরের কাউখালীতে শিশুদের টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১১ অক্টোবর সারা দেশের সঙ্গে এই উপজেলায়ও ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকাদান শুরু হলেও ১৫ অক্টোবর থেকে তা বন্ধ রয়েছে। এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রর ইপিআই কর্মকর্তা মো: আনিস হোসেন। সারা দেশে গত ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে শুরু হয় ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি। দুই সপ্তাহব্যাপী এ টিকাদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রর ইপিআই কর্মকর্তা মো: আনিস হোসেন জানান, ভ্যাকসিন ও সিরিঞ্জ সংকটের কারণে শিশুদের টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। শিগগিরই ভ্যাকসিন ও সিরিঞ্জ পাওয়া যাবে। আগামী রোববার থেকে পূণরায় শিশুদের এই টিকাদান কার্যক্রম শুরু হবে।হাসপাতাল সূত্রে জানা যায়, এ উপজেলায় বর্তমানে ৫-১১ বছর পর্যন্ত শিশুদের সংখ্যা ১০ হাজার নির্ধারণ করা হয়েছে। মাত্র ৩ হাজার শিশুদের টিকা দেওয়ার পর ভ্যাকসিন সংকটে পড়েছে উপজেলা টিকা প্রদান ইপিআই কেন্দ্র।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন