Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক নির্যাতনকারী সে-ই ছাত্রলীগ নেতা গ্রেফতার 
Thursday April 2, 2020 , 1:52 am
Print this E-mail this

নাবিলসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক নির্যাতনকারী সে-ই ছাত্রলীগ নেতা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক সাংবাদিককে ‘মোবাইল চোর’ আখ্যা দিয়ে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাবিল হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছোট ছেলে নাবিল হায়দার। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাবিলসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার নাবিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।’ অনিয়মের অভিযোগে নিউজ করতে গেলে স্থানীয় ডব্লিউ নিউজের সম্পাদক সাগর চৌধুরীকে মারধর করেন বলে অভিযোগে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বোরহানউদ্দিনে রাজমনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নাবিলের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (সহ-সভাপতি) নুরুল হক নুরকেও হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে নাবিলের বিরুদ্ধে। ওই সময় নূর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছিলেন। নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন দ্বীপ’র পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদক বলে জানা গেছে। এছাড়া বোরহানউদ্দিন উপজেলা শাখা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন নাবিল। মারধরের শিকার সাংবাদিক সাগর চৌধুরী জানান, তাকে ফোন করে বাসা থেকে রাজমনি সিনেমার কাছে নিয়েই মারধর শুরু করে নাবিল। তার মোবাইল দিয়ে লাইভ করে বলে, আমি নাকি তার মোবাইল চুরি করেছি। এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিক সাগরের জামার কলার ধরে তাকে মোবাইল চুরির অপবাদ দিচ্ছেন নাবিল। আশেপাশে অনেক মানুষ দাড়িয়ে তা দেখছেন।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!
Image
বিআরটিসি বরিশাল বাস ডিপোর উদ্যোগে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Image
বরিশালে প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন ছুঁইয়ে গোপন রাখার শপথ
Image
বরিশালে আ.লীগের সাবেক এমপি তালুকদার মো: ইউনুসের জামিন
Image
স্পিকার পদে আলোচনায় বিএনপির ৩ সিনিয়র নেতা