Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির : রেজাউল করিম 
Thursday February 12, 2026 , 9:21 am
Print this E-mail this

উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ

ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির : রেজাউল করিম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১২) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ‍্যামিক বিদ‍্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা বলয়ে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা নয় ঘণ্টা। একই সময় জুড়ে চলবে গণভোটও। নগরীর একাধিক ভোট কেন্দ্রে দেখা গেছে, সকাল থেকে নিজ নিজ এলাকার ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করেন। প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের পরিবেশ শৃঙ্খলা সুষ্ঠু রাখতে কাজ করছেন। ভোটারদের নানাভাবে সহযোগিতা করছেন। বরিশাল জেলা পুলিশের অধীনে সাধারণ কেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। জেলায় সর্বমোট ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যর পাশাপাশি ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম কাজ করছে। বরিশাল জেলার প্রতি উপজেলায় গড়ে ১০০ জন ও মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন করে সেনা সদস্য অবস্থান করছেন। এছাড়া প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে সেনা পেট্রল টিম কাজ করছে। পাশাপাশি বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বরিশাল সদরে পাঁচ প্লাটুন ও বাকি নয়টি উপজেলায় নয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাবের পক্ষ থেকে ছয়টি বিশেষ পেট্রল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ উপজেলাকে দুর্গম ঘোষণা করা হয়েছে। তাই নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় বরিশালের জলপথেও কড়া নজরদারি রাখা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জেলার নদীপথগুলোতে অবস্থান করছে জাহাজ ‘বানৌজা সালাম’। যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের দেড় শতাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। নদী এলাকার আটটি ভোটকেন্দ্রের সুরক্ষায় নৌপুলিশও দায়িত্ব পালন করছেন। এছাড়া সিসিটিভির আওতায় রাখা হয়েছে ভোটকেন্দ্রগুলোকে। বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। এরমধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৩টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য দলের মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থী। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল ৫ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশন) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।




Archives
Image
সুষ্ঠ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার
Image
বিটিভির সাংবাদিককে কোপাল দুর্বৃত্তরা
Image
ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির : রেজাউল করিম
Image
বরিশাল-৩ আসন : জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক!
Image
বরিশালে এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ