Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিটিভির সাংবাদিককে কোপাল দুর্বৃত্তরা 
Thursday February 12, 2026 , 2:17 pm
Print this E-mail this

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ওসি

বিটিভির সাংবাদিককে কোপাল দুর্বৃত্তরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলা হয়েছে। দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক হামলার শিকার হন। বৃহস্পতিবার সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন সংবাদ সংগ্রহের কাজে গামছাখালী এলাকায় যান। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা বাইকচালক সাকিবও আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদের অনুসারী। তিনি বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের অনুসারী বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে আজাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ