Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোটারদের মোবাইলে সরোয়ার-সাদিকের ম্যাসেজ 
Friday July 27, 2018 , 8:25 pm
Print this E-mail this

নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্রচার-প্রচারণা চালাচ্ছেন এই দুই মেয়র প্রার্থী

ভোটারদের মোবাইলে সরোয়ার-সাদিকের ম্যাসেজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্রচার-প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত মেয়র প্রার্থী এ্যাড: মজিবর রহমান সরোয়ার। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোনে ম্যাসেজ এর মাধ্যমে ভোট চাইছেন তারা। ডিজিটাল প্রচারণা ফিছিয়ে রয়েছে জাতীয় পার্টির মনোনিত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস, বাসদের মেয়র প্রার্থী ডাঃ মনীষা চক্রবত্তী, সিপিপির মেয়র প্রার্থী এ্যাড: এ কে আজাদ, ইসলামী আন্দোলন এর মেয়র প্রার্থী ওয়াদুর রহমান মাহবুব। ভোটারদের মোবাইলে দেয়া আওয়ামীলীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ম্যাসেজটিতে উল্লেখ করেন, ‘‘পিছু ফিরে তাকানোর দিন শেষ। এবার সমৃদ্ধির পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার পালা। আসুন আপনি, আমি এবং আমরা সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে গড়ে তুলি সমৃদ্ধির বরিশাল।’’ অপরদিকে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী এ্যাড: মজিবর রহমান সরোয়ার কর্তৃপক্ষ প্রেরিত মোবাইল বার্তায় বলেন, ‘‘মেয়র পদে এ্যাড: মজিবর রহমান সরোয়ারকে ধানের শীষ মার্কায় ভোট দিন।’’




Archives

Image
বরিশালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
Image
তিন বছর পর সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল
Image
বরিশালে ভাড়া বাসায় মিলল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ
Image
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
Image
বরিশাল কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ১৫ দিনে ২২ জন আটক, ১১৫৭ দিনের কারাদণ্ড