Current Bangladesh Time
বুধবার অক্টোবর ২১, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিবের 
Monday February 3, 2020 , 7:03 pm
Print this E-mail this

ভোলায় নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিবের


নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার আয়শাবাগ নানা বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ফিরল বরিশাল সরকারী বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিব (১৩)। তাঁর বাড়ী ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সামনে। পিতার নাম আবদুল বারেক মোল্লা। তাঁর সাথে থাকা মামা চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়শাবাগ গ্রামের পিতা হারুন-অর রশিদের ছেলে রাজিব (১৮) নিহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নানা বাড়ীতে বেড়াতে আসে দুইদিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার নোঙ্গর করা নৌকায় শুতে গিয়েছিল। রাত সাড়ে ৩টায় নৌকাটি পানি ভরে ডুবে যায়। এতে মামা-ভাগিনা দু’জনেরই মৃত্যু হয়। বাকী ৭জন নৌকার উপরে অবস্থান করায় তারা দূর্ঘটনা থেকে রক্ষা পায়। মামা রাজিব ও ভাগিনা নৌকার ভিতরে দরজা আটকিয়ে থাকায় আর বের হতে পারেনি। সোমবার সকাল ৯টায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসলামপুর ইউপির চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাকিব নানা বাড়ীতে বেড়াতে এসে মামার কাছে রাতে নৌকায় অবস্থান করে। নৌকাটি ডুবে যাওয়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সকালে লাশ দু’টি আয়শাবাগ গ্রামে হারুনের বাড়ীতে পৌঁছার সাথে সাথেই স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা